রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন




নতুন মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী ১১ প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ ১২:১৯ pm
Govt মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয়
file pic

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন। একইসঙ্গে সর্বসম্মতিক্রমে সংসদে পঞ্চমবারের মতো সংসদ নেতা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উপনেতা হয়েছেন বেগম মতিয়া চৌধুরী। স্পিকারের আসনে ড. শিরীন শারমিন চৌধুরীই থাকছেন। সরকারি দলের চিফ হুইপ হচ্ছেন নূর ই আলম চৌধুরী লিটন। এ ছাড়া নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের শরিক বা মিত্র দলের কারও নাম নেই।

সন্ধ্যায় শপথ নেবেন নতুন সংসদের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন, আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), ডা: দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আনিসুল হক (বাক্ষণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট), সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।

এমপিদের শপথ, সংসদ নেতা-উপনেতা নির্বাচন: সংসদ ভবনে এমপিদের শপথ শেষে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসস্মতিতে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো সংসদ নেতা নির্বাচন করা হয়। উপনেতা করা হয় বেগম মতিয়া চৌধুরীকে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নানামুখী ষড়যন্ত্র চলছে।

ওই সকল ষড়যন্ত্র-চক্রান্ত সম্পর্কে সংসদ সদস্যদের সতর্ক থাকতে হবে। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। এরপর একাদশ সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়। এ ছাড়া চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে আবারো আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। বৈঠকে দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের বিষয়েও আলোচনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ সংসদের একই পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী সংসদ অধিবেশনের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে। সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, এ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র অব্যাহত আছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তবে এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD