শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন




বিমানের সিটে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণালঙ্কার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪ ৫:৩৫ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার রুপার রুপা গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা gold gold mela ভাকুর্তার গয়না ভাকুর্তা গয়না Gold সোনা
file pic

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে সাড়ে চার কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের এসব অলঙ্কারের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৮৫ লাখ টাকা। এ ঘটনায় কেউ আটক হয়নি।

বিমানবন্দরের ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ওই উড়োজাহাজের আসনের নিচ থেকে সেগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা তল্লাশি চালিয়ে স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। সিটের নিচে লাইফ জ্যাকেটের সঙ্গে বিশেষ কায়দায় লুকানো ছিল সেগুলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD