রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন




শামীম ওসমানকে মেয়র আইভীর আলটিমেটাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪ ১০:৪১ am
Dr. Salina Hayat Ivy is a Bangladeshi politician, physician, and the first and current mayor of Narayanganj City Corporation. She was given the status of State Minister on August 8, 2022, along with the Mayor of Chattragram. She won her third term as mayor in the Narayanganj City Corporation election in 2022. সেলিনা হায়াৎ আইভী (জন্ম ৫ জুন ১৯৬৬) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বাধীন মেয়র।
file pic

নারায়ণগঞ্জ নগরীর ফুটপাত হকারদের দখলে রাখাকে কেন্দ্র করে আলটিমেটাম দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, ২০ বছরে নগরীর মানুষ জানে আমি কী এবং কেমন, আমি চাইলেই কী করতে পারি। আপাতত আমি স্টপ থাকব। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান সাহেবকে অনুরোধ করব- শহরের হকারদের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই (শামীম ওসমান) হকার বসিয়ে রেখেছেন। যদি না বলেন, তাহলে আমি যখন রাস্তায় নামব তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে প্লাস্টিক ও পলিথিন বিরোধী গণসচেতনতা মূলক র্যালি শুরুর আগে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, নগরীর দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত ময়লা আর নোংরা পলিথিন। প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাব। হাজার বলেও দখল উচ্ছেদ করতে পারিনি। কেন পারিনি তা জানেন। আমার ফুটপাত হকারের দখলে। মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। আপাতত আমি স্টপ থাকব। অপেক্ষায় থাকব আপনাদের জন্য। আপনাদেরকে নিয়েই আমি কাজ করতে চাই।

তিনি বলেন, ২০১৮ সালে হয়তো মরেই যেতাম, আজ আপনারা মৃত্যুবার্ষিকী পালন করতেন। শহরের হকাররা টাকা দেয় প্রশাসনকে, টাকা দেয় মাসলম্যানদের। কিন্তু ফুটপাত দিয়ে জনগণ হাঁটতে পারবে না কেন? প্রশাসন নিশ্চুপ কেন? যারা সংসদে গিয়ে বড় বড় কথা বলেন, তাদের নির্দেশে কেন আমাদের শহর এভাবে দখল করে নোংরা করবে।

তিনি আরও বলেন, আমার এখন ইচ্ছে করে ফুটপাত থেকে পলিথিনগুলো হকারদের সামনে থেকে কুড়িয়ে নিয়ে আসি। ওরা যে ফুটপাতে বিক্রি করে ওখানে কেন একটা ব্যাগ রাখে না? ওই ব্যাগের মধ্যেই তো পলিথিন রাখতে পারে। আমাদের জনপ্রতিনিধির নির্দেশেই তারা বসেছে। আমি ওই জনপ্রতিনিধিকে অনুরোধ করব, ভাই বহুত হইসে। এখন সব কিছু বাদ দিয়ে আসেন শহর ঠিক করি, শহরের মানুষের কল্যাণে কাজ করি।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD