রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন




অব্যাহতি প্রসঙ্গে চুন্নু

রওশন এরশাদের ঘোষণার কোনো ভিত্তি নেই: চুন্নু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪ ৩:৪২ pm
Md Mujibul Haque Chunnu Jatiya Party Secretary General জাতীয় পার্টি জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু
file pic

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের ঘোষণা নলেজে (আমলে) নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জি এম কাদেররের পাশাপাশি মুজিবুল হক চুন্নুকেও অব্যাহতি দিয়েছেন রওশন এরশাদ।

রোববার (২৮ জানুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চুন্নু বলেন, দলের গঠনতন্ত্রে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাই রওশনের ঘোষণার কোনো ভিত্তি নেই।

এর আগে এদিন দুপুর পৌনে ১টার দিকে ঢাকার গুলশানের বাসায় এক মতবিনিময় সভায় রওশন এরশাদ জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হককে বহিষ্কার অব্যাহতি দেন। এসময় নিজেকে তিনি দলের চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে মুজিবুল হক বলেন, প্রত্যেকটি দলের গঠনতন্ত্র আছে। জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জি এম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগেও জি এম কাদেরকে বহিষ্কার করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন।

রওশনের ঘোষণা প্রসঙ্গে মুজিবুল হক বলেন, আমরা এটা নলেজে (আমলে) নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তার (রওশন) এ ধরনের কোনো ক্ষমতা নেই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD