শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন




আপেলের জায়গায় কদমফুল, নির্বাচন স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ১১:২৭ am
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec
file pic

ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদমফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ১০ গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপনির্বাচনে এ ঘটনা ঘটে।

এ ওয়ার্ডের সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে শনিবার উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আপেল মার্কার স্থলে কদমফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোটগ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমফুল প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের দৃষ্টি পড়ে। পরে নির্বাচন স্থগিত করা হয়।

দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, নির্বাচন গ্রহণ করার জন্য সব প্রস্তুতি হয়েছিল। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

এখানে সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল), শফিউল্যাহ স্বপন (সিলিংফ্যান), খোরশেদ আলম (মোরগ), কার্তিক (তালা) মাও মীর হোসেন (আপেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD