রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন




৪ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা মঈন খানের ইফতার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ১১:৩৫ am
Dr Abdul Moyeen Khan Abdul Moyeen Khan ড. আব্দুল মঈন খান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঈন খান মঈন
file pic

চার দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। রোববার তার গুলশানের বাসভবনে এ ইফতারের আয়োজন করা হয়।

এ সময় জার্মান রাষ্ট্রদূত আসিম টর্স্টার, সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন এবং চীনের উপ-রাষ্ট্রদূত ইয়ান হুয়ালঙ্গ ও দ্বিতীয় সচিব ঝু ঝিকিন উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি নেতা মঈন খানের বাসভবনে ইফতার ও নৈশভোজ হয়। এতে চারটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ড. আবদুল মঈন খান বলেন, ‘আমি এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না। পরে বিস্তারিত বলা যাবে।’

এর আগে শনিবার মঈন খানের বাসায় ইফতার করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD