রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন




পদ্মা সেতুতে একদিনে প্রায় ৫ কোটি টাকা টোল আদায়ের রেকর্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ ১১:১৬ am
টোলপ্লাজায় টোলপ্লাজা Toll Plaza Padma Bridge Dhaka-Mawa-Bhanga Dhaka Mawa Bhanga Expressway Mayor Mohammad Hanif Gulisthan Jatrabari Flyover Bangabandhu Jamuma Bridge padma bridge toll plaza Padma Bridge Bridges Padma Multipurpose Bridge padma Bangladesh Bridge Authority ‎বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতু বহুমুখী টোল প্লাজা
file pic

একদিনে টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছে পদ্মা সেতু। মঙ্গলবার পদ্মা সেতুতে টোল আদায়ের এই নতুন রেকর্ড সৃষ্টি হয়।

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার ২০৪টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। যা একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।

দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পদ্মা সেতু উদ্বোধনের পর গতকাল পর্যন্ত একদিনে ৫ কোটি টাকার টোল আদায় হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD