রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন




বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্র-শনিবারের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ৪:০৬ pm
সাগরপথ সাগর পথ Fishing trawler ট্রলার বোট BOAT Fishing trawler কক্সবাজার ট্রলার Fishing trawler ট্রলার নৌকা বাইচ cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর বঙ্গোপসাগর trawler জাহাজ bandarban পর্যটন বান্দরবান tourism and recreation venues resorts ship china war launch sea চীন যুদ্ধ জাহাজ সমুদ্র fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা Bangla Channel বাংলা চ্যানেল সাঁতার সেন্টমার্টিন টেকনাফ শাহপরী দ্বীপ Bangla Channel বাংলা চ্যানেল সাঁতার সেন্টমার্টিন টেকনাফ শাহপরী দ্বীপ সেন্টমার্টিন
file pic

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবারের (২৩ মে) মধ্যেই সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এছাড়া শুক্রবার সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তি করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, লঘুচাপটি ২৪ মে রাতে অথবা ২৫শে মে সকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে রেমাল। এটি ওমানের দেয়া নাম। আরবি এই শব্দটির অর্থ বালু। তবে, এই নামে আফগানিস্তানে একটি শহর আছে। সেই শহরের নামানুসারে এটির নামকরণ করা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এ সংলগ্ন এলাকায় ২২ মে যে লঘুচাপটি তৈরি হয়েছে এটি ২৪ মে শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে।

ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের (ইসিএমডব্লিউএফ) এক ঘোষণায় জানিয়েছিল, ‘বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে ২৬ থেকে ২৭ মে আঘাত হানতে পারে।

এতে আরো বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রকৃতি সব সময় ঠিক থাকে না। এর গতিপথ ও গতি পরিবর্তিত হতে পারে।

সূত্র: বিবিসি বাংলা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD