মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন




লাইব্রেরি শুধু সরকারি চাকরির প্রস্তুতির জায়গা নয়: শিক্ষামন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪ ৭:৪১ pm
Mohibul Hasan Chowdhury Nowfel Minister of Education শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী DSHE মাধ্যমিক বিদ্যালয় primary secondary মাধ্যমিক উচ্চশিক্ষা মাউশি দীপু মনি deepu moni edu দীপু মনি শিক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী Primary secandary মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নওফেল
file pic

শিক্ষার সঙ্গে শিল্প ও অর্থনীতির সম্পর্ক সাধনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, “রাজনৈতিক অঙ্গীকার থেকে বলছি, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। এডুকেশনের সঙ্গে ইন্ডাস্ট্রি ও ইকোনমির মাধ্যমে আমরা এমপ্লয়মেন্টের দিকে যাব।”

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘যোগাযোগ উৎসব’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান শিক্ষার্থীরা কীভাবে কর্মজীবনে সফলতা পাবে, কীভাবে তারা নিজেদের ভবিষ্যত গড়বে, কীভাবে তারা অভিজ্ঞতা সঞ্চয় করবে- এই বিষয়ে অ্যালামনাইদের একটা গুরু দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের সফট স্কিল নেওয়ার ক্ষেত্রে নানাভাবে উৎসাহিত করতে হবে, যোগাযোগ সক্ষমতায় উন্নত করতে হবে।

“অল্প সংখ্যক সরকারি চাকরির যে হাতছানি, সেটার দিকে শিক্ষার্থীদের যে মানসিকতা সৃষ্টি হয়েছে, এটা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলিং হচ্ছে। লাইব্রেরি শুধু সিভিল সার্ভিসের চাকরির প্রস্তুতির জায়গা নয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যের বাইরেও গবেষণাধর্মী থেকে শুরু করে অনেক কিছুরই জ্ঞান আহরণ ও চর্চার জায়গা। সেই মানসিকতার জায়গা তৈরি হতে হবে।”

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, এখন সাংবাদিকতা পরিবর্তিত হয়ে যাচ্ছে। সাদামাটা সংবাদ নয়, সংবাদকে ফিচারাইজড করতে হবে। সংবাদের পেছনের ঘটনা তুলে ধরতে হবে।

“আমাদের সরস করে কথা বলতে হবে। পেছনের কথা বলতে হবে। মানুষকে স্পর্শ করে এমন সংবাদ করতে হবে। পুরনো পথে চললে হবে না, নতুন পথে চলতে হবে।”

প্রাক্তনীদের উদ্দেশ্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বলেন, “ডিপার্টমেন্টকে সামনে রেখে কর্মকাণ্ড পরিচালনা করবেন। এই সংগঠনের শক্তির জায়গা হচ্ছে ডিপার্টমেন্ট। এই সংগঠনের শেকড় হল ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলবেন না “

অনুষ্ঠানে আজকের পত্রিকা সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল-উল আলম চৌধুরী (পারভেজ) এবং মহাসচিব মোল্লা মো. আবু কাওছার, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বক্তব্য দেন।

সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD