রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন




যে বার্তা দিলেন বেগম খালেদা জিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ৯:৩৬ pm
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Khaleda Khaleda Zia খালেদা জিয়া
file pic

চলমান পরিস্থিতি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (৫ আগস্ট) বিকেলে তিনি এ আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা ‍উপস্থিত ছিলেন না। সোমবার জনগণের উদ্দেশে দেয়া বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সেনাপ্রধান বলেন, আলোচনায় জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও জাতীয় পার্টির নেতারা ছিলেন। এছাড়া সুশীল সমাজ এবং ড. আসিফ নজরুল ও জোনায়েদ সাকীও ছিলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের কথা দিচ্ছি, আপনারা আইনের প্রতি আস্থা রাখুন, আমি সব দায়দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ্‌, আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো পূরণ করবো। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা আমাদের সহযোগিতা করেন।

তিনি বলেন, দয়া করে ভাঙচুর, হত্যা, মারামারি ও সংঘর্ষ থেকে বিরত হন। আমি নিশ্চিত আপনারা যদি আমার কথা শোনেন একসঙ্গে কাজ করলে নিঃসন্দেহে একটি সুন্দর পরিবেশের দিকে অগ্রসর হবো। দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করেন। সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হবো। প্রতিটি হত্যা, অন্যায়ের বিচার হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD