প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (১২ আগস্ট) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এবং আনসার ও ভিডিপির শীর্ষপদে পরিবর্তন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর মহাপরিচালক, মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ শীর্ষ ৩ পদে পরিবর্তন
বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও আনসার ভিডিপির গুরুত্বপূর্ণ তিনটি পদে পরিবর্তন আনা হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট ও আনসার ভিডিপির মহাপরিচালক পদে তিন জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। এমআইএসটির কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে।