রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন




টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০০ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh
file pic

কানপুর টেস্টের শুরুতেই বৃষ্টির বাধা। নির্ধারিত সময়ে হয়নি টস। তবে অবশেষে এক ঘণ্টা পর হয়েছে টস। যেখানে জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। চেন্নাই টেস্টের একাদশে আস্থা রেখেছে ভারত।

এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। চেন্নাইয়ে হওয়া সেই টেস্টে ২৮০ রানের বড় জয় পায় ভারত। ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচটি তাই বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর।

কানপুরের গ্রিন পার্কে এদিন বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সম্ভব হয়নি। পরে টস পিছিয়ে সাড়ে ১০টায় হয়। এখন ১১ টায় শুরু হবে ম্যাচ। যেখানে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ।

এই টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। জানিয়েছেন টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মিরপুর টেস্টে শেষ টানতে চান তিনি। তবে নিরাপত্তা জনিত কারণে সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। যদি তেমনটিই হয়, তবে কানপুর টেস্টই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD