রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন




সাবেক ৯ এমপি-মন্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ৬:০৩ pm
মানি লন্ডারিং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সংস্থা সন্দেহজনক লেনদেন প্রতিবেদন এসটিআর নগদ লেনদেনের প্রতিবেদন সিটিআর মানি লন্ডারিং এমএল সন্ত্রাসের অর্থায়ন টিএফ Bangladesh Financial Intelligence Unit BFIU বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ
file pic

সাবেক আওয়ামী লীগের সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানসহ নয়জন সংসদ সদস্য (এমপি) এবং মন্ত্রী-প্রতিমন্ত্রী ঋণ ও আমানতের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ।

যাঁদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, তাঁরা হলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

জানা যায়, সাবেক এই মন্ত্রী-এমপিদের নিজ ও যৌথ প্রতিষ্ঠানের নামে সব ধরনের আমানত ও ঋণের হিসাবের বিস্তারিত তথ্যের পাশাপাশি হিসাব খোলার পর থেকে এখন পর্যন্ত সব লেনদেনের হিসাব চেয়েছে বিএফআইই। এ ছাড়া সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য তলব করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার একসঙ্গে নয়জন এমপি-মন্ত্রী ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD