সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির যৌক্তিকতা আছে বলে মন্তব্য করেছেন এই দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কমিটির আহ্বায়ক বলেন, সরকারি চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির যৌক্তিকতা আছে। এটা বাড়ানো উচিৎ, কারণ করোনা মহামারিসহ সেশন জটে একটা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, আমেরিকাসহ পৃথিবীর অনেক দেশে চাকরিতে প্রবেশের কোন বয়স নেই। সরকারের বিদ্যমান নীতিমালা ও সার্বিক পরিস্থিতি বিবেচনার আলোকে সিন্ধান্ত নেবে সরকার।
চাকরিতে ৩৫ বছর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী রাসেল আল মাহমুদ বলেন, বৈঠক বাস্তবসম্মত সমাধানের আশ্বাস পেয়েছি কমিটির আহবায়কের কাছে। আমরা আশাবাদী একটা যৌক্তিক সমাধান হবে। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে প্রবেশের বসয়সীমা।