রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন




ট্রাভেল কার্ড ইস্যু ও ঠেকানো নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ৯:৪২ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina
file pic

গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল কার্ড দেয়া প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন বলেছেন, ‘যে কোনো দেশ, যে কাউকে ট্রাভেল কার্ড ইস্যু করতে পারে। সেটা আমার ঠেকানোর সুযোগ নেই। তবে কোনো মামলায় কোর্ট থেকে যদি বলা হয় তাকে হাজির করতে হবে। তখন আমরা তাকে হাজির করার ব্যবস্থা করবো। ভারতের সঙ্গে আমাদের কিছুটা অস্বস্তি ছিল। আমরা সেটা কাটিয়ে উঠার চেষ্টা করবো।’

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার সর্বদায় সম্প্রীতে বিশ্বাসী। কোনো রকমের বাধা বিপত্তি ছাড়াই যেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালন করতে পারে সে ব্যাপারে বর্তমান সরকার সুচারু রয়েছেন। কোথাও কোথাও দুই একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সেগুলো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের আইনের মুখোমুখি করা হয়েছে। তবে সার্বিকভাবে ভালোভাবে পূজা সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, পূজার আরও একদিন রয়েছে। সেই সময়টা যেন ভালোভাবে কাটাতে পারি সেজন্য সবাইকে সাবধান এবং লক্ষ রাখার আহ্বান জানান তিনি।

নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সঙ্গে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ চৌধুরী, ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ হুমায়ন রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ট্রাভেল কার্ড দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা পরিবারের ঘনিষ্ঠ, যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ভারত ট্রাভেল কার্ড ইস্যু করেছে কিনা, আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনও সেই প্রশ্নের কোনও জবাব দেয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD