শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন




জাবিতে শিয়ালের অত্যাচার, আক্রমণে আহত ৩

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ১০:৪১ am
Jahangirnagar University ju logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি Jahangirnagar University
file pic

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাগলা শিয়ালের আক্রমণে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্যমতে, এ পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- আনসার সদস্য অজয় হাওলাদার, ভূতাত্ত্বিকবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার ও দোকানদার জব্বার৷

অজয় হাওলাদার বলেন, রাত ১০টার দিকে কমিউনিটি মসজিদের পাশে তিনজন ডিউটি করছিলাম। এ সময়ে একটি শিয়াল এসে হঠাৎ আমার গোড়ালিতে বুটের ওপর কামড়ে ধরে। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি।

এ বিষয়ে জাবির দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত তিনজন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদেরকে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দোকানদার জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতঙ্ক ছড়ানোর খবর পেয়েছি। আগামীকাল দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (০১৯৮৪৩২১১৮১ নম্বরে) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD