রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন




তিন দিনের বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ ৯:৩০ pm
bajus Bangladesh Jeweller's Association Bajus বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এসোসিয়েশন
file pic

আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বাজুস ফেয়ার-২০২৫। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫ আগামী ০৬, ০৭ ও ০৮ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-০৪, নবরাত্রি, ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেস ঢাকায় অনুষ্ঠিত হবে।

বাজুস ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। বাজুস ফেয়ারের টিকিট মূল্য ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মেলায় প্রবেশে কোন টিকিট লাগবে না। এবারের বাজুস ফেয়ারে ৫০ টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহন করবে।

বাজুস আশা করছে- বাজুস ফেয়ার-২০২৫ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD