রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন




ভোজ্য তেল আমদানিতে ভ্যাট কমলো আরও ৫ শতাংশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ ৮:৩২ pm
সয়াবিন সয়াবিন তেল ভোজ্যতেল soybean soya bean edible oil
file pic

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

ইতোপূর্বে জাতীয় রাজস্ব বোর্ড বাজারে চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রসঙ্গত, তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ (পনের) শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ (পাঁচ) শতাংশ মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে। এ অব্যাহতির ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বলবৎ থাকলো।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করে, উক্ত মূল্য সংযোজন কর অব্যাহতির ফলে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাদেরকে বেশি মূল্যে ভোজ্য তেল কিনতে হবে না। ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD