রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন




বেক্সিমকোর কাছে দায়-দেনা ৫০ হাজার কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ ৪:৫৭ pm
Bangladesh Export Import Company Limited BEXIMCO বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো
file pic

বেক্সিমকোর অনিয়মের ক্ষতিয়ান হাইকোর্টে দাখিল করলো বাংলাদেশ। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। যেখানে বলা হয় ৩০ নভেম্বর পর্যন্ত বেক্সিমকোর ১৬ টা ব্যাংক ও ৭ টা ফিনান্স কোম্পানি কাছে ৫০ হাজার ৫০০ কোটি দায় দেনা আছে।

প্রতিবেদনে আরও বলা হয় বেক্সিমকোর ১৮৮ কোম্পানির মধ্যে ৭৮ কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। যে সমস্ত ব্যাংকে এই সব ঋণ পরিশোধ করেনি বেক্সিমকো তার তালিকাও দাখিল করা হয়।

এর আগে ১২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়।

গত ৫ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে এবং গ্রুপটির কোম্পানিগুলো ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য ‘রিসিভার’ নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। পরে রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD