বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন




শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ১:৩৯ pm
Shaheed Minar গণঅভ্যুত্থান QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Mother Language Day শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা অমর একুশে শহীদ মিনার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা International Mother Language Day worldwide annual observance held 21 February promote multilingualism 21st February 1952 Bengali language vasa mas ভাষার মাস ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস শহীদ মিনার জুলাই গণঅভ্যুত্থান
file pic

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী ও সাধারণ ‍মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছেন। এছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ব্যানার নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে দেখা গেছে।

এ সময় শিক্ষার্থীদের ঢাবি ক্যাম্পাসে ঘুরে ঘুরে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এদিন বেলা ১১টার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, বেদীতে বিছানো হয়েছে লাল গালিচা। মঞ্চ গোছানোর কাজ চলছে। কয়েকাটি জায়গায় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।

আশেপাশে মানুষজন ঘুরাফেরা করছেন। কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা। তাদের হাতে বাংলাদেশের পতাকা, মাথায় বেঁধে রেখেছেন পতাকা সম্বলিত কাপড়।

এর আগে শনিবার ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বা জনআকাঙ্খাকে দালিলিক রূপ দেয়া হবে বলে জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারে সব দলমতের মানুষকে যাওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক-সহসমন্বয়ক শপথ নেবেন। এ ছাড়া সেখানে ‘সেকেন্ড রিপাবলিকের’ দাবি আসবে।’

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণাকে প্রাইভেট প্রোপার্টি আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় এর সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই। কিন্তু পরদিনই আবার ঠিক রাত ৯টার কিছু পরে সরকার ঘোষণা দেয়, অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার দেবে, তবে কিছুদিন পরে। সরকারের এমন ঘোষণার পর সোমবার (৩০ ডিসেম্বর) রাতেই জরুরি মিটিংয়ে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে রাত পৌনে ২টার দিকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD