বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন




জকসুর নীতিমালার খসড়া অনুমোদন, আসছে নির্বাচনি রোডম্যাপ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫ ১১:২৭ am
Jagannath University JU JnU জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়
file pic

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নীতিমালার চুড়ান্ত খসড়া বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। অনুমোদিত নীতিমালা মন্ত্রণালয় ও রাষ্ট্রপ্রতির আদেশ পাওয়া মাত্রই জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিন্ডিকেটের সভাপতি বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ৯৯ তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

ড. মো. রেজাউল করিম বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই আমার প্রথম সিন্ডিকেট ছিল। আলহামদুলিল্লাহ খুব সফলভাবে সকল এজেন্ডা গুলো সমাধান করতে সফল হয়েছি। আজ গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে একটি এজেন্ডা ছিলো জকসুর নীতিমালা প্রসঙ্গে। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন -২০০৫ এ ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কোন ধারা বা বিধি নেই, তাই আজকের অনুমোদিত নীতিমালাটি এখন আমাদের আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে৷ মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি হলে এটি আইন হিসেবে গৃহীত হবে।

তিনি বলেন, আমরা আশা করি খুব শিগগিরই রাষ্ট্রপতি থেকে জকসু নীতিমালাটি অধ্যাদেশ আকারে পাশ হয়ে আসবে। এটা আসার সঙ্গে সঙ্গেই আমরা জকসু নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।

উপাচার্য বলেন, আজকে সিন্ডিকেট শুরুর পূর্বে আমরা আমাদের শিক্ষার্থী শহিদ সাজিদকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেছি। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সকল শহিদদের জন্য মাগফিরাত ও আহতদের জন্য সুস্থ্যতা কামনা করেই সিন্ডিকেট সভা শুরু করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD