রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন




সঞ্চয়পত্র কেনায় জুলাই শহীদ পরিবারকে ছাড় দিলো এনবিআর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫ ৮:২৭ pm
national saving national savings certificate NSC Sanchayapatra Interest Rate জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয়পত্র
file pic

করের বিষয়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারের দেওয়া অর্থ দিয়ে এসব পরিবারের সদস্যদের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোয় ছাড় দেওয়া হয়েছে।

রোববার এনবিআর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জনকে সরকার অর্থসহায়তা দিয়েছে। এ অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হলো। ২০২৩ সালের আয়কর আইনের ২৬৪ ধারার ৪ নম্বর উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর এ ছাড় দিয়েছে।

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান হয়। শত শত মানুষ এ আন্দোলনে প্রাণ হারান, আহত হন অনেকে।

বাজারে চার ধরনের সঞ্চয়পত্র চালু আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এ ছাড়া ডাকঘরেও সঞ্চয়ের ব্যবস্থা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD