রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন




শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫ ১২:৫৯ pm
Mild cold wave আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 Cold শীত winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা শৈত্যপ্রবাহ
file pic

শীত কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো মাঘের শীতে জবুথুবু জনজীবন। তীব্র শীত আর কুয়াশায় অসহায় জীবন যাপন করছে খেটে খাওয়া মানুষ। মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৬টায় চুযাডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৯টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

ভোরের কুয়াশা আর সকালে তীব্র শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়া। কাবু করে দিচ্ছে মানুষ ও প্রাণীকুল। গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আরও বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে শীতের দাপট দৈত্যের মতো হানা দিচ্ছে এ অঞ্চলের প্রকৃতিতে।

বোরো ধান লাগানো শ্রমিক বিল্লাল হোসেন বলেন, কাদা পানিতে কাজ করা কঠিন হয়ে পড়ছে। শীতে হাতের আঙ্গুল আকাটা হয়ে যাচ্ছে।

ভ্যান চালক সাদেক আলী বলেন, কিছুদিন শীত একটু কম ছিল। সোমবার আবার কনকনে ঠান্ডা। ভ্যান চালাতে কষ্ট হচ্ছে।

জেলা ত্রাণ অফিস জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ১০ হাজার কম্বল পাওয়া গেছে। সেটা বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ৩০ লাখ টাকা দিয়েছে। এই টাকা চারটি উপজেলার ইউএনওদের দেয়া হয়েছে। ইউএনওগন শীতবস্ত্র (কম্বল) কিনে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, আগামী কয়েকদিন এ অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। এরপর ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা দুদিন একটু বাড়বে। তারপর আবারও কমার সম্ভাবনা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD