বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন




চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় ফিরলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫ ৫:৪৪ pm
বেকার exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

গুচ্ছে ফেরার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দফায় দফায় অনুরোধ ও নির্দেশের পরেও নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শুক্রবার সকাল দশটায় ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে শিক্ষালয়টি চার বছর পর নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরল।

প্রাথমিকভাবে তিন শিফটে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পরীক্ষার্থী কম থাকায় চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষাটি এক শিফটে অনুষ্ঠিত হয়েছে।

মোট ৬০টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৩৭৫ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন তুষার বলেন, “খুবই সুশৃঙ্খলভাবে পরীক্ষার মাধ্যমে আমরা গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে গেলাম। আজকের চারুকলা অনুষদের পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ আবেদনকারী পরীক্ষা দিয়েছে।”

আগামী ১৪ ফেব্রুয়ারি হবে ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা। পরদিন ১৫ ফেব্রুয়ারি নেওয়া হবে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা।

এরপর ২২ ফেব্রুয়ারি ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা হবে।

সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি নেয় শিক্ষার্থী নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ওইবছর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সর্বমোট জিপিএ হিসাব করে প্রথম দফায় শিক্ষার্থী বাছাই করে প্রতিষ্ঠানটি। পরে তাদের মধ্যে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এরপর ২০২০ সাল থেকে তিন শিক্ষাবর্ষে শিক্ষালয়টি গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD