রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন




ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে জায়গা পেলেন যারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:৪০ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

এবারের বিপিএলে ছিল ঘটনার ঘটঘটা। ভালো-মন্দের মিশেলে শেষ হওয়া বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টে দেশি ও বিদেশি বেশ ক’জন ক্রিকেটার নিয়মিত পারফরম্যান্স দেখিয়েছেন। সংবাদ মাধ্যম ক্রিকইনফো তাদের মধ্য থেকে বেছে নিয়েছে বিপিএলের সেরা একাদশ।

তামিম আছেন, তামিম নেই: বিপিএলের সর্বোচ্চ ৫১১ রান করেছেন নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন তানজিদ তামিম। তাদের মধ্যে নাঈম শেখকে রাখা হয়েছে ওপেনার বিবেচনায়। ফাইনালে ফিফটি করে দলকে শিরোপা জেতানো তামিম ইকবাল তার সঙ্গী। তামিম বিপিএলের চতুর্থ সর্বোচ্চ ৪১৩ রান করেছেন। তিনের বিবেচনায় রাখা হয়েছে ৩৮৬ রান করা জাকির হাসানকে। একাদশে জায়গা হয়নি তানজিদকে।

মিডল অর্ডার: গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন। চিটাগংকে ফাইনালে তুলতে তার ছিল বড় ভূমিকা। চারের বিবেচনায় ক্লার্ক আছেন বিপিএলের সেরা একাদশে। স্লগার হিসেবে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

খুশদীল-ফাহিমে বাদ মিরাজ: বিপিএলের সেরা একাদশে জায়গা পেয়েছেন দুই পাকিস্তানি অলরাউন্ডার খুশদীল শাহ ও ফাহিম আশরাফ। এর মধ্যে স্পিন অলরাউন্ডার খুলদীলকে ৫ নম্বরে ব্যাটিংয়ের বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি ২৯৮ রান করেছেন ও ১৭ উইকেট নিয়েছেন। পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ সাতের বিবেচনায় রাখা হয়েছে। ফাহিম ২০ উইকেট নিয়েছেন। স্লগে কার্যকর ইনিংসও দেখিয়েছেন। তাদের দু’জনকে জায়গা দিতে আসরের সেরা ক্রিকেটার মেহেদী মিরাজ জায়গা পাননি। মিরাজ ৩৫৫ রান করেছেন ও ১৩ উইকেট নিয়েছেন। তবে টপ অর্ডারে ব্যাট করায় মিরাজকে একাদশে রাখা হয়নি।

স্পিনে খুশদীলের সঙ্গী আলিস: স্পিন অলরাউন্ডার খুশদীলের সঙ্গে সেরা একাদশে রাখা হয়েছে চট্টগ্রামের রহস্য স্পিনার আলিস আল ইসলামকে। তিনি টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়েছেন।

একাদশে তিন পেসার: টুর্নামেন্ট শেষে রংপুর রাইডার্সের কোচ আশরাফুল বলেছিলেন, এবারের বিপিএলের আবিষ্কার আকিফ জাভেদ। পাকিস্তানি বাঁ-হাতি পেসার আছেন ক্রিকইনফোর সেরা একাদশে। তিনি ২০ উইকেট নিয়েছেন। সর্বাধিক উইকেট নেওয়া তাসকিন আছেন বিপিএলের একাদশে। তাদের পেস আক্রমণের সঙ্গী খালেদ আহমেদ। তিনিও নিয়েছেন ২০ উইকেট।

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদীল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, আকিফ জাভেদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD