রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন




রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৭:৩০ pm
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে এই কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। এটি মাঝারি ধরনের ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমার-ভারত সীমান্তে, ঢাকা থেকে প্রায় ৪৪৯ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

রংপুরেও মৃদু কম্পন
রংপুরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর উৎপত্তিস্থল মায়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, খুব অল্প সময়ের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD