শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন




মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সূচি ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৪ pm
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan
file pic

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন আনুষ্ঠানিক কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে শুক্রবার এই ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। পরদিন ১০ মার্চ মিরপুরে দলীয় অনুশীলনে ঘাম ঝরাবেন সফরকারীরা। এরপর ১১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায়।

এর আগে সবশেষ ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটিকে ২-১ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকরা। তার আগে গত বছরের মে-জুনে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার স্বাগতিক পাকিস্তানকে তাদের মাটিতেই ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছিল টাইগাররা।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসর। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট শেষ করে আগামী এপ্রিলে আরও একদফা বাংলাদেশ সফর করার কথা রয়েছে পাকিস্তান দলের। উল্লেখ্য, আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর সব মিলিয়ে মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD