শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন




সংসদই হবে রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৬ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সকল রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।”

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি ও প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে একটি বিকশিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।

দীর্ঘ সময় পর গণতন্ত্রে ফিরে আসার এই প্রক্রিয়াকে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল।

বিগত নির্বাচনগুলোতে সংসদ অকার্যকর থাকার অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংসদকে নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এটি আপনারা অদূর ভবিষ্যতেই দেখতে পাবেন।

তিনি বলেন, আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ উপহার দিতে বদ্ধপরিকর।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করে তিনি বলেন, আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা সংসদে বিরোধী দলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে চাই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের স্বার্থে ও গণতন্ত্রকে সুসংহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের মূল লক্ষ্য।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD