শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন




আরও পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০৫ pm
Bangla Academy বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলা একাডেমি Boi Mela Dhaka Book Fair Amor Ekushe Grantha Mela Ekushey Book Fair অমর একুশে গ্রন্থমেলা বইমেলা বই মেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমি চত্বর book fair নতুন বই উৎসব Bangla Academy বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলা একাডেমি
file pic

অমর একুশে বইমেলা-২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিবৃন্দ।

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া বইমেলায় অংশ নিতে যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেয়নি, তাদের বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। সন্ধ্যা ছয়টায় তাদের স্টল বরাদ্দ দেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD