শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন




২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানালো আইসিসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৫ pm
International Cricket Council icc আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি
file pic

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা দেয়নি। তার বদলে নেওয়া হয় স্কটল্যান্ডকে।

তবে এবারের আসরে অংশ নিতে না পারলেও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৮ সালের বিশ্বকাপের টিকিট পেয়েছে টাইগাররা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ১২ দলের নাম নিশ্চিত করেছে তারা।

২০২৮ সালের বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগেই স্বাগতিক সুবিধায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। আইসিসির নির্ধারিত নীতিমালা অনুযায়ী, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা আট দল ২০২৮ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে।

এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়া পরের বিশ্বকাপের স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সুপার এইটের আট দলসহ মোট দল ৯টি। তাদের বাইরে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (৯ মার্চ ফাইনালের পরদিন পর্যন্ত) পরের তিনটি স্থান নিশ্চিত বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের।

সব মিলিয়ে ২০ দলের এই টুর্নামেন্টে ১২টি দল সরাসরি খেলবে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতামূলক শক্তির ভিত্তিতে কোটার সংখ্যা নির্ধারণ করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD