শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন




ইন্টারনেট বন্ধ করে জয় ও পলক গণহত্যার তথ্য লুকানোর নির্দেশ দেন: চিফ প্রসিকিউটর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৪ pm
tajul Mohammad Tajul Islam lawyer Bangladesh Supreme Court Chief Prosecutor International Crimes Tribunal প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
file pic

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার তিনি এ কথা জানান।

এদিকে বিচারপতি গোলাম গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আজ জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য রাখা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তাঁর আইসিটি উপদেষ্টা। আইসিটি মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়। এ ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বলা হচ্ছে জয়কে এবং পলককে। তাদের বিরুদ্ধে বাংলাদেশে এ পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD