শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন




রমজানে সিএনজি স্টেশন ৬ ঘণ্টা বন্ধ থাকবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২১ pm
CNG stations CNG station Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil
file pic

রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সূচি অনুযায়ী, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন। আগে ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রজ্ঞাপনে ঈদে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনসমূহ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ, ৩ ঘণ্টা বন্ধ ছিল। এখন তা বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হলো।

অন্যদিকে, ঈদে উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ঈদের পরে অর্থাৎ ২৬ মার্চ থেকে আবার আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়।

সরকার আশা করছে, এ সিদ্ধান্তের ফলে রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়বে এবং ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট হবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD