রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন




ইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১০:১৫ am
মেসি Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা আর্জেন্টিনা
file pic

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের ফল ৩-১। অতিরিক্ত সময়ের লড়াইয়ে এই জয় পায় আলবিসেলেস্তেরা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ২০২২ সালের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ১১ মিনিটে গোল করেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিওনেল মেসির কর্নার থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তিনি।

এই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে তারা। তবে একটা সময় রক্ষণাত্মক খেলা শুরু করে আর্জেন্টিনা। এই সুযোগে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। একের পর এক ফ্রি কিক ও কর্নার আদায় করে নিতে থাকে তারা।

এমন এক আক্রমণে বড় বিপদে পড়েছিল আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেজের ভুলে গোলরক্ষকের সামনে একা পেয়ে যান ব্রিল এমবোলো। তবে দ্রুত এগিয়ে এসে সেই আক্রমণ ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

এরপরই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। বাম দিক থেকে দুর্দান্ত এক শটে সমতা ফেরান সুইজারল্যান্ডের দান এনদোয়ে। গোলরক্ষক মার্তিনেজকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি।

গোল হজম করার একটু পরই বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রিল এমবোলোকে। প্রথমার্ধেই একবার হলুদ কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয়বার তিনি প্রতারণার আশ্রয় নিলে ভিএআরের সাহায্যে তাকে কার্ড দেখান রেফারি। এতে দশ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

তবে এক খেলোয়াড় কম নিয়েও গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলার ফল দাঁড়ায় ১-১। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। মেসির একটি ফ্রি কিক দেয়ালে লেগে ফিরে আসে। এভাবেই শেষ হয় প্রথমার্ধ।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে অবশেষে গোলের দেখা পায় আর্জেন্টিনা। ১১২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো দুর্দান্ত এক শটে গোল করেন হুলিয়ান আলভারেজ। পুরো টুর্নামেন্টে নিষ্প্রভ থাকা এই ফরোয়ার্ডের গোলেই মূল্যবান লিড পায় আর্জেন্টিনা।

শেষদিকে ব্যবধান আরও বাড়ায় আর্জেন্টিনা। প্রতি আক্রমণ থেকে থিয়াগো আলমাদার শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। তবে ফিরতি বলে গোল করেন লাউতারো মার্তিনেজ। যোগ করা সময়ে আসা এই গোলেই ৩-১ ব্যবধানে নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার জয়। শেষ বাঁশি বাজতেই আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল নিশ্চিত হয় লিওনেল মেসির দলের।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD