মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন




ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবরটি সঠিক নয়: বিভাগীয় কমিশনার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৭ am
অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস bm কর্মক্ষেত্র ঝুঁকি কারখানা আগুন
file pic

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির জানান, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবরটি অসত্য, সঠিক নয়। জরুরি বিভাগে যে দুজনের লাশ ছিল, সেটি স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যু। এছাড়া আরও দুজনের মৃত্যু নিয়ে যে খবরটি আসছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও রাত ১টায় হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য সচিব আব ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবরটি গণমাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য। মৃতদের তালিকায় জাহানারা নামে যে মহিলার নাম রয়েছে, তিনি হাসপাতালে এখনো ভর্তি। অপর দুজনের স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যু হয়েছে। সুতরাং পদদলিত হয়ে মৃত্যুর সংবাদটি ভিত্তিহীন।

এর আগে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু নিয়ে ‘ধুম্রজাল’ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বেশ কয়েকটি গণমাধ্যমে ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নষ্ট লিফটে আগুন লেগে আটতলা পর্যন্ত লিফটের সবকিছু পুড়ে যায়। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয় কমপক্ষে ২০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের ৩টি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিট এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবরে আটতলা এ নতুন ভবনে থাকা রোগী ও স্বজনরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে। এ সময় নিরাপত্তাকর্মীরা শিশু ও নারীদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD