সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন




৭৫তম ফ্রি-কিক গোলে মেসির নতুন কীর্তি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:১১ pm
মেসি Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ronaldo Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা মেসি রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি মেসি
file pic

লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলেও জয় পেল না ইন্টার মায়ামি। এমএলএসে সান দিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। তবে গোলের মাধ্যমে ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা। এটি ছিল ফ্রি-কিক থেকে তার ৭৫তম গোল। যা মেসিকে তুলে দিয়েছে সর্বকালের তালিকার দ্বিতীয় স্থানে।

ম্যাচের ১২ মিনিটে আন্দের্স ড্রেইয়ারের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ২৪ মিনিটে বক্সের ডান প্রান্তের কাছ থেকে নেওয়া বাঁকানো ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান মেসি। এটি মায়ামির জার্সিতে তার ১০১তম গোল এবং পেশাদার ক্যারিয়ারে মোট ৯৩০তম গোল।

৭৫টি ফ্রি-কিক গোলে মেসি ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার সাবেক তারকা হাইর রোসা পিন্টোকে। তার সামনে এখন শুধু ব্রাজিলের মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক গোল ৭৮টি। অর্থাৎ শীর্ষে উঠতে মেসির প্রয়োজন আর চারটি গোল।

মেসির ৭৫টি ফ্রি-কিক গোলের মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৫০টি। আর্জেন্টিনার জার্সিতে তার ফ্রি-কিক গোল ১২টি, ইন্টার মায়ামির হয়ে ১১টি এবং পিএসজির হয়ে ২টি।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন মেসি। এমএলএসে তার গোলসংখ্যা এখন ২০, সঙ্গে রয়েছে ১৩টি অ্যাসিস্ট। ৩৩টি গোলে সরাসরি অবদান রয়েছে তার।

মেসির গোলের পর ৭৪ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। তবে লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ৮০ মিনিটের দিকে টোভার্সকভের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে সান দিয়েগোকে সমতায় ফেরান ড্রেইয়ার। ইনজুরি সময়ে জয়ের সুযোগ পেয়েছিল সান দিয়েগো। তবে কিয়ারান সার্জেন্টের শট ঠেকিয়ে মায়ামিকে হার থেকে বাঁচান গোলরক্ষক ডেন সেন্ট ক্লেয়ার।

এই ড্রয়ে এমএলএসে শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জিতেছে মায়ামি। নিয়মিত মৌসুমে আর আট ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে তারা। চলতি মৌসুমে ২০ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেছেন মেসি।

ফ্রি-কিক গোলের তালিকায় মেসির সামনে এখন মার্সেলিনহো কারিওকা। ব্রাজিলিয়ান তারকার ৭৮ গোলের রেকর্ড ছুঁতে মেসির প্রয়োজন আর তিনটি গোল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD