সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন




‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’, দাবি রোনালদোর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১:০০ pm
Cristiano Ronaldo ক্রিস্টিয়ানো রোনালদো Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো
file pic

ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে নিজেকেই এগিয়ে রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই মহাতারকার মতে, গোল করার ধারাবাহিকতা দেখালেও সেটার যথাযথ স্বীকৃতি দেওয়া হয় না। নিজের পরিসংখ্যানকেই শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখছেন আল নাসরের এই ফরোয়ার্ড।

সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান এবং আমার গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’

রোনালদোর গোলের পরিসংখ্যান অবশ্য তার দাবির পক্ষে শক্ত যুক্তি। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ফুটবলে এখন পর্যন্ত ১ হাজার ৩৩৭ ম্যাচে ৯৮০ গোল করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। এখন তার সামনে লক্ষ্য ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা।

তবে হাজার গোলের লক্ষ্যের চেয়েও নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে বেশি আত্মবিশ্বাসী রোনালদো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, ইতিহাসের সেরা খেলোয়াড় আমি, এ নিয়ে আর কথা নেই।’

নিজের গোলসংখ্যার গুরুত্ব তুলে ধরে রোনালদো আরও বলেন, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে পারি, সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে আমি ভাবছি না।’

ফুটবল ক্যারিয়ার কত দিন চালিয়ে যাবেন, সে বিষয়েও নিশ্চিত নন রোনালদো। তার ভাষায়, ‘আগামীকাল কী হবে, আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর অনুপ্রেরণা নেই, আর খেলতে ইচ্ছা করছে না। সত্যিই জানি না, কী ঘটতে পারে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD