শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন




ঢাকার মেলায় পর্যটন সম্ভাবনা তুলে ধরছে পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ pm
dhaka travel mart ঢাকা ট্রাভেল মার্ট Tourism Fair Cox’s Bazar beachfront Sea Beach সমুদ্র সৈকত কক্সবাজার Tourism ভ্রমণ পর্যটন ট্রাভেল ট্যুরিজম Bangladesh Parjatan Corporation ট্যুরিজম ফেয়ার mela
file pic

ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে পাকিস্তানের বিভিন্ন পর্যটন ও ভ্রমণ প্রতিষ্ঠান সে দেশের বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনা তুলে ধরছে। শুরু হওয়া এ মেলা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্যে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি দুই দেশকে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে অভিহিত করেন।

মেলায় তিনি পাকিস্তান প্যাভিলিয়নের উদ্বোধন করেন এবং দেশটির বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণগুলো ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের আমন্ত্রণ জানান।

মেলায় অংশ নেওয়া পাকিস্তানি প্রতিষ্ঠানগুলো দেশটির মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় খাবার এবং চিকিৎসা পর্যটনসেবার সুযোগ তুলে ধরছে।

মেলায় পাকিস্তানি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ দুই দেশের মধ্যে পর্যটন-সংশ্লিষ্ট বিনিময় বাড়াতে এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD