সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন




ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৮ am
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সশয় রাত ১১টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর সিনহুয়ার

জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD