সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন




মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ৪:৪৩ pm
High Commission ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতা। বৈঠকের ব্যাপারে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

রোববার সকালে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ঘণ্টাখানেক অবস্থানের পর বাসা থেকে বেরিয়ে যান তারা। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বৈঠকে অংশ নেয়া বিএনপির কোন নেতা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD