বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন




এক রক্ত পরীক্ষায় ধরা পড়বে ৫০ ধরনের বেশি ক্যান্সার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ জুন, ২০২৩ ৮:৩৬ pm
Myths high blood pressure World Hypertension Day উচ্চ রক্তচাপ নিয়ে কুসংস্কার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস blood রক্ত দান blood donation Cells Plasma Circulation circulating fluid nutrition oxygen রক্ত দান হিমোগ্লোবিন রক্তশূন্যতা হৃৎপিণ্ড ধমনী শিরা তরল যোজক কলা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড রক্তচাপ heart হৃদরোগ বিশ্ব হার্ট দিবস চিকিৎসকরা হার্ট হৃৎপিণ্ড lung cancer Cancer Cancer Treatment Cancer disease body's cells grow uncontrollably spread parts of the body ক্যান্সার চিকিৎসা ক্যান্সারে আক্রান্ত রোগী চিকিৎসা ডাক্তার নার্স রোগ সংক্রমণব্যাধি হার্ট অ্যাটাক ব্রেস্ট ক্যান্সার গলার গলা ক্যান্সার ধূমপান পরিবেশ দূষণ খাবার দূষণ ক্যান্সার ক্যান্সার হাসপাতাল চিকিৎসক স্ক্রিনিং হেলথ কেয়ার lung cancer কার্ডিওভাসকুলার ডিজিজ Heart Disease
file pic

এক রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০ ধরনের বেশি ক্যান্সার শনাক্তে গবেষণা করছেন যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ। ট্রায়ালে ক্যান্সার চিকিৎসায় সত্যিকার অর্থে আশার আলো দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন গবেষকরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ড ও ওয়েলসে ক্যান্সারের সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন, এমন ৫ হাজার মানুষের ওপর এ গবেষণা চালানো হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে তাদের প্রতি তিনজনের মধ্যে দুজনের ক্যান্সার নির্ভুলভাবে শনাক্ত হয়েছে। এমনকি ৮৫ শতাংশ পজিটিভ রোগীর ক্ষেত্রে ক্যান্সারের মূল উৎস শনাক্ত করা সম্ভব হয়েছে।

শনাক্ত করতে বেগ পেতে হয় এমন ক্যান্সারের ক্ষেত্রে এ পরীক্ষা ভালো ফল দিতে পারে। বিশেষ করে, মাথা, ঘাড়, অন্ত্র, ফুসফুস, অগ্ন্যাশয় ও গলার ক্যান্সার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এই পরীক্ষা নিয়ে এখনো কাজ চলছে। তবে এটি ক্যান্সার শনাক্তের সংখ্যা বাড়াতে পারে।

প্রধান গবেষক অধ্যাপক মার্ক মিডলটন বিবিসিকে বলেন, এই পরীক্ষার মাধ্যমে ক্যান্সারের ব্যাপারে হয়তো শতভাগ নিশ্চিত হওয়া যাবে না, তবে সত্যিকার অর্থেই এই পরীক্ষা উপকারে আসবে।

তিনি বলেন, ক্যান্সারের উৎস শনাক্তের ক্ষেত্রে পরীক্ষাটি ৮৫ ভাগ নির্ভুল ফল দিয়েছে। এটি সত্যিকার অর্থেই কাজে আসতে পারে। কারণ অনেক সময় আমরা বুঝতে পারিনি রোগীকে কোন পরীক্ষাটা দেব।

স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক (ক্যান্সার) অধ্যাপক পিটার জনসন বলেন, দ্রুত ক্যান্সার শনাক্তের নতুন উপায়ের মধ্যে এটি প্রথম পদক্ষেপ। আগেভাগে ক্যান্সার শনাক্ত করা অত্যাবশ্যক। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তে এই পরীক্ষা আমাদের সহায়তা করতে পারে। আর যদি এমনটা হয় তাহলে হাজারো মানুষের জীবন বাঁচাতে পারে।

একসঙ্গে বিভিন্ন ক্যান্সার শনাক্তের পরীক্ষা ‘গ্যালারি টেস্ট’। ক্যালিফোর্নিয়ার কোম্পানি গ্রেইল এই গ্যালারি টেস্ট আবিষ্কার করেছে। সুপ্ত ক্যান্সার শনাক্ত করতে পারে কিনা তা দেখতে বর্তমানে ক্যান্সার উপসর্গ নেই এমন হাজারো মানুষের মধ্যে এ পরীক্ষা চালাচ্ছে জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ। এ গবেষণার প্রাথমিক ফল আগামী বছর আসতে পারে। যদি সফল হয় তাহলে ২০২৪ ও ২০২৫ সালে আরও ১০ লাখ মানুষের ওপর এ গবেষণা চালানোর কথা চিন্তা করছে ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা বিভাগ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD