সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন




ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১০ জুন, ২০২৩ ৮:২৭ pm
Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর তীরে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী চেকপোস্ট কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এতে পেটে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বর্ডার গার্ডের (৫০ বিজিবি) সহকারী পরিচালক এডি মোহাম্মদ রাজ মাহমুদ বলেন, আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD