রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন




ঈদের নামাজ শেষে সঠিক নির্বাচন ব্যবস্থা চাইলেন জি এম কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১:১০ pm
GM Quader Jatiya Party জি এম কাদের gm kader G M kader jatiyo party জাতীয় পার্টি জাপা জি এম
file pic

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা চাই, দেশের নির্বাচনব্যবস্থাটা সঠিক হোক। একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হওয়া প্রয়োজন, যাতে দেশের মানুষ সঠিকভাবে তাদের নেতৃত্ব নির্বাচিত করতে পারে।’

বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সাংবাদিকদের জি এম কাদের এসব কথা বলেন। ঈদ উপলক্ষে পাঁচ দিনের সফরে তিনি রংপুরে এসেছেন।

জি এম কাদের বলেন, যেকোনো সরকারের যেন জনগণের কাছে জবাবদিহি থাকে। সরকার যদি ভালো কাজ না করে, জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি আমাদের দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে সারা বিশ্বের মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আমি প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের যে প্রস্তুতি, তার জন্য তৌফিক দান করেন।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আবদুর রাজ্জাক, মহানগরের সহসভাপতি লোকমান হোসেন ও জাহেদুল ইসলাম, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মাহবুবার রহমান, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন, মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD