রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন




ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার বৈঠক হয়নি: নুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩ ৯:৩৫ pm
Nurul Haque Nur activist politician vice president Dhaka University Central Students' Union ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ-সভাপতি ভিপি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর
file pic

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তার দাবি, তাদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। তার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে। দল থেকে অপসারিত আহ্বায়ক রেজা কিবরিয়া মোসাদের সঙ্গে বৈঠক নিয়ে যা বলেছেন, তা অসত্য এবং অপপ্রচার।

রোববার (২ জুলাই) রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে রেজা কিবরিয়া ইনসাফ কায়েমের মিটিংয়ে গিয়েছিলেন। আমরা নিষেধ করেছি, আপনি ওদের বৈঠকে বা মিটিংয়ে যাবেন না। তিনি আমাদের কথা রাখেননি। রেজা কিবরিয়া একজন উদ্ভট চরিত্রের লোক।

দল পরিচালনায় আর্থিক জোগান নিয়ে এক প্রশ্নের জবাবে নুর বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো ডোনারদের সহায়তায় পরিচালিত হচ্ছে। আমাদের তো ব্যবসায়ীরা টাকা দেবে না, আমাদের দল পরিচালিত হচ্ছে বখশিশের টাকায়। কেউ যদি আমাদের বখশিশ দিতে চায়, অবশ্যই আমরা তা নেব।

গণঅধিকার পরিষদের আগামী দিনের নেতৃত্ব ঠিক করতে ১০ জুলাই ঢাকায় একটি কাউন্সিল করা হবে বলেও জানান নুর। তিনি বলেন, এই কাউন্সিলে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD