বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন




অন্ত্যেষ্টিক্রিয়ার পথে জেগে উঠলেন ‘মৃত’ নারী!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ৬:০৭ pm
accidents highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা
file pic

অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল মরদেহ। কিন্তু মাঝপথেই হঠাৎ জেগে উঠলেন মৃত নারী। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেছেন ওই নারীর স্বজনেরা। এই ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে। দেশটির উদন থানি প্রদেশের বাসিন্দা ৪৯ বছরের চাতাপর্ন স্রিপহোনলা। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। সম্প্রতি হাসপাতাল থেকে জানানো হয় যে, স্রিপহোনলার সময় ঘনিয়ে আসছে। এমন অবস্থায় তার আত্মীয়রা শেষ সময় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন।

খালিজ টাইমসের খবরে জানানো হয়, বাড়ি যাওয়ার পথেই ২৯শে জুন স্রিপহোনলা মারা যান। অন্তত তার আত্মীয়রা তাই ভেবেছিলেন। তারা দ্রুতই অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে।

কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়ার পথেই সবাইকে চমকে দিয়ে তিনি জেগে ওঠেন স্রিপহোনলা। এ নিয়ে তার মা বলেন, আমার মেয়েকে হাসপাতালে রেখে ক্যানসারের চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা বলেন, তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ অবস্থায় তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেই আমরা।

এদিকে অন্ত্যেষ্টিক্রিয়ার পথে স্রিপহোনলার জেগে ওঠার পর দ্রুত তাকে আবারও হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এই ঘটনায় তার আত্মীয়রা পুরোপুরি হতবাক হয়ে আছেন। তবে তাদের বিশ্বাস যে, স্রিপহোনলা মূলত শেষ বারের মতো তার সন্তানদের একবার দেখার জন্য বেঁচে আছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD