রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন




আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ৩:৩৮ pm
Dipu Moni Minister of Education দীপু মনি শিক্ষামন্ত্রী দীপু
file pic

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পাবলিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৭ জুলাই) চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী পাবলিক পরীক্ষাগুলোতে পূর্ণাঙ্গ না হলেও সিলেবাস পুনর্বিন্যাস করা হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডেঙ্গু বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বাসা বাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত তিন দিন পরপর বাসাবাড়ি পরিষ্কার করতে হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD