রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন




রংপুরের খ্যাতিমান সাংবাদিক রতন সরকার আর নেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ১০:৪৮ am
accidents passes away মৃত্যু মৃত্যুবরণ Shok শোক kill killed দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা shok Death shok
file pic

রতন সরকার ছিলেন সময় টিভির রংপুর ব্যুরো প্রধান এবং রিপোর্টার্স ক্লাব রংপুরের জ্যেষ্ঠ সদস্যরংপুরের খ্যাতিমান সাংবাদিক রতন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি সময় টিভির রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি এবং রিপোর্টার্স ক্লাব রংপুরের জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতন সরকার।

সময় সংবাদের রংপুর প্রতিনিধি রেদওয়ান হিমেল জানিয়েছেন, চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন রতন সরকার। সেখান থেকে ফেরার পথে স্ট্রোক করলে তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয়।

রতন সকারের লাশ তার গ্রামের বাড়ি নীলফামারীর প্রগতি পাড়ায় নেওয়া হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা নীলফামারী আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা হবে। পরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

রতন সরকার এক ছেলে ও এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD