রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন




যে কারণে সিলেটে সমাবেশের অনুমতি পাচ্ছেনা জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৭:৪৫ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

নাশকতার আশঙ্কায় সিলেটে সমাবেশের অনুমতি পাচ্ছেনা জামায়াতে ইসলামী। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসমএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াত সমাবেশ করলে নাশকতার আশঙ্কা রয়েছে। এরপরেও যদি তারা সমাবেশ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, জামায়াত সকালে গণমাধ্যমকে জানিয়েছিল তারা সিলেট রেজিস্ট্রি মাঠে সমাবেশ করতে চায়। এজন্য তারা পুলিশের কাছে অনুমতির আবেদন করেছে। তারা আশাবাদী পুলিশ সবকিছু বিবেচনা করে তাদেরকে অনুমতি দিবে।

উল্লেখ্য এক দশকের বেশি সময় পর ১০ জুন ঢাকায় সমাবেশ করে জামায়াত। তারই ধারাবাহিকতায় সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে সিলেটে সমাবেশ করতে চেয়েছিল তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD