বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন




ব্রিটেনের সব ধরনের ভিসা ফি ফের বাড়ছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ৫:১৪ pm
England London United Kingdom Great Britain ইউনাইটেড কিংডম ইউকে যুক্তরাজ্য ইংল্যান্ড গ্রেইট ব্রিটেন গ্রেট বৃটেন লন্ডন
file pic

ব্রিটেনের ভিসার জন্য ভিসা ফি ও হেলথ সারচার্জ ২০ শতাংশ বাড়‌ছে। মুদ্রাস্ফী‌তি ও দ্রব্যমূল্যের তীব্র ঊর্ধ্বগ‌তির মুখে সরকারি খাতে ক্রমবর্ধমান বেতন বৃ‌দ্ধির চা‌হিদার জোগান দি‌তেই ভিসা ও সারচার্জ ফি এক মি‌লিয়ন পাউ‌ন্ডের বে‌শি বাড়া‌নো হ‌বে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব‌লে‌ছেন, ব্রিটে‌নের সরকারি খাতে বেতন-ভাতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে বাড়‌তি অর্থের জোগান দি‌তেই এমন পদ‌ক্ষেপ নেওয়া হয়েছে।

২০১৫ সালের মা‌র্চে যখন হেলথ সারচার্জ ফি নেওয়া শুরু ক‌রে, ব্রিটে‌নে তখন জনপ্রতি ফি ছিল ২০০ পাউন্ড। ২০১৮ সা‌লের ডি‌সেম্বরে এই ফি ৪০০ করা হয়। ২০২০ সালের ডি‌সেম্বরে তা আরেক দফা বে‌ড়ে প্রাপ্তবয়স্ক‌দের জন্য ৬২৪ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য করা হয় ৪৭০ পাউন্ড।

চল‌তি সপ্তাহের সরকারি ঘোষণায় বলা হ‌য়ে‌ছে, ব্রিটেনে কা‌জের ভিসার ক্ষে‌ত্রে ফি ১৫ শতাংশ ও অন্য সব ভিসার ফি ২০ শতাংশ বাড়া‌নো হ‌বে। ত‌বে ঠিক কবে থেকে ভিসার ব‌র্ধিত এই ফি কার্যকর হ‌বে, সে ব্যাপা‌রে সরকার এখনেও কিছু স্পষ্ট ক‌রেনি।

ত‌বে এনএইচএসের হেলথ সারচার্জ এখন প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য বে‌ড়ে ১ হাজার ৩৫ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য ৭৭৬ পাউন্ড দি‌তে হ‌বে।

ব‌র্ধিত এই ফির বিষয়ে লন্ড‌নের লেক্সপার্ট সলিসিটর্সের ব্যারিস্টার শুভাগত দে শ‌নিবার (১৫ জুলাই) ব‌লেন, নতুন ভিসা ও হেলথ সারচার্জ ফি বাড়ালে স্বভাবতই ব্রিটে‌নের ভিসাপ্রত্যাশী‌দের ব্যয় বাড়া‌বে। সম্প্রতি বাংলাদেশি‌দের জন্য মা‌র্কিন ভিসার ফিও বাড়া‌নো হ‌য়ে‌ছে। [বাংলা ট্রিবিউন‌]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD