বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন




ইসরাইলে লাখো মানুষের বিক্ষোভ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৪:৩৫ pm
Israel Palestine Jerusalem Gaza Strip প্যালেস্টাইন ইসরায়েল ফিলিস্তিন উপত্যকা গাজা ভূখণ্ড শহর ইসরাইল ফিলিস্তিনি ইসরায়েল
file pic

ইসরাইলের তেল আবিব। শনিবার রাতে সেখানে এক বিস্ময়কর দৃশ্যের অবতারণা হয়। লাখো মানুষ এদিন রাস্তায় নেমে আসে। তারা বিচার বিভাগকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার প্রতিবাদে এদিন পালন করেন ‘ডেজ অব ডিজরাপশন’ বা বিঘ্ন সৃষ্টির দিন হিসেবে।

নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে টানা অষ্টম সপ্তাহের মতো শনিবার এই বিক্ষোভ করে সাধারণ জনতা। কয়েকদিন আগে বিচার বিভাগের কিছু অংশকে সংশোধনের একটি গুরুত্বপূর্ণ বিল প্রাথমিকভাবে অনুমোদন করে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি সরকার। এই বিলটি পাস হলে বিচার বিভাগ সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারবে না। উল্টো বিচারক নিয়োগের ক্ষেত্রে এ বিলের অধীনে বৃহত্তর ক্ষমতা পাবে সরকার। বিলটি আইনে পরিণত হতে আর দু’বার ভোটে দিতে হবে। ধারণা করা হচ্ছে, তা এ মাসের শেষের দিকে হতে পারে।

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

তেল আবিবে শনিবারের বিক্ষোভে একটি ‘এসওএস’ লেখা বিশাল ব্যানার দেখা যায়। উত্তেজিত জনতা আকাশের দিকে ছুড়ে দেয় পেইন্ট পাউডার। তা ছড়িয়ে গোলাপী ও কমলা রঙ ধারণ করে। টিভি সিরিয়াল দ্য হ্যান্ডমেইডস টেল-এর মতো করে সাজে নারীরা সেজে বিক্ষোভে অংশ নেন। তারা বলতে চাইছেন, যদি আইন ঢেলে সাজানোর বিল পাস হয়, তাহলে নারীদের অধিকার কেড়ে নেয়া হবে। ৫৪ বছর বয়সী নিলি এলিজরা বিক্ষোভে অংশ নিয়েছেন।

তিনি একটি সংবাদ সংস্থাকে বলেছেন, এই লড়াই হলো দেশের জন্য। ইসরাইলকে আমরা গণতান্ত্রিক দেশ রাখতে চাই। স্বৈরাচারী কোনো আইন এখানে পাস হোক তা আমরা চাই না। তিনি আরও বলেন, এই আইন পাস হলে দেশের অর্থনীতি এবং বৈশ্বিক অবস্থানে ক্ষতি হবে। মানুষ এরই মধ্যে লোকসান করছে। বিনিয়োগকারীরা চলে যাচ্ছে। বিশ্ব আমাদের সঙ্গে কথা বলতে চাইবে না। যা ঘটছে তাতে কেউই খুশি নন।

শনিবার শুধু তেল আবিবেই এই বিক্ষোভ হয়নি। সারা দেশেই হয়েছে। জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির বাইরে মশালে আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে উপকূলীয় শহর হারজলিয়া ও নেতানিয়াতে। বিক্ষোভকারীরা বলেছেন, নেতারা যদি তাদের পরিকল্পনা অব্যাহত রাখেন, তাহলে তারা মঙ্গলবারও ‘ডে অব ডিজরাপশন’ পালন করবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD