বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন




বিরোধী দলের বিক্ষোভে পুলিশকে সংযম প্রদর্শনের আহ্বান অ্যামনেস্টির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৫:০৮ pm
Amnesty International অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
file pic

সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন নিশ্চিতের দাবিতে দেশজুড়ে বিরোধী দলের নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশ কর্মকর্তাদের সংযম প্রদর্শন নিশ্চিত করতে জোরালো আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বুধবার (১৯ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে এ প্রতিক্রিয়া জানানো হয়।

সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্যাম্পেইনার ইয়াসমিন কবিরত্নে বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচন সামনে রেখে ক্রমবর্ধমান উত্তেজনা, বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ বেশ উদ্বেগজনক হারে লক্ষ করা যাচ্ছে। কর্তৃপক্ষের দায়িত্ব শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সহজতর করার পাশাপাশি তা রক্ষা করা এবং বলপ্রয়োগের ক্ষেত্রে পুলিশ যাতে অহিংস উপায় অবলম্বন করে তা নিশ্চিত করা। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সংযম প্রদর্শন নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, একটি ন্যায্য আইন বাস্তবায়নে বলপ্রয়োগের যেকোনো ব্যবহার কঠোরভাবে প্রয়োজন তবে তা হতে হবে আনুপাতিকভাবে। সংঘর্ষে নিহতের বিষয়টি অবিলম্বে সুষ্ঠুভাবে তদন্ত হওয়া প্রয়োজন, যাতে করে অপরাধীরা জবাবদিহি ওবিচারের আওতায় আসে। জনগণকে প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশে মুক্ত থাকতে হব। মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারগুলো মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত রয়েছে এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তিতে সুরক্ষিত রয়েছে যা বাংলাদেশ সমর্থন করে।

জনগণকে প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশে মুক্ত থাকতে হবে। তাদের কণ্ঠস্বর বন্ধ করে সরকার ইঙ্গিত দিচ্ছে দেশে ভিন্ন রাজনৈতিক মতামত সহ্য করা হবে না বলেও এতে উল্লেখ করা হয়।

একাধিক সংবাদমাধ্যম পুলিশ কর্তৃক অস্ত্রের নির্বিচার ব্যবহার এবং বিরোধী নেতাদের গ্রেফতারের খবর দিয়েছে।

এর আগে ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশে বিরোধী নেতাদের ওপর হামলা এবং বিক্ষোভ দমনের নথিভুক্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD